Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মির্জা ফখরুলসহ ৭৪ জনের বিচার শুরু

অনলাইন ডেস্ক: পল্টন থানার একটি নাশকতা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। আগামী ৪ ডিসেম্বর এই মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে। মঙ্গলবার ঢাকার দ্বিতীয় অতিরক্ত মহানগর হাকিম আলী মাসুদ শেখ এই আদেশ দেন।
ভিআইপি রোডের হোটেল ক্যাপিটালের সামনে হাতবোমা বিস্ফোরণের ঘটনায় পুলিশের কাজে বাধা, পুলিশকে হত্যাচেষ্টা ও বেআইনি সমাবেশের অভিযোগে ২০১২ সালের ৯ ডিসেম্বর পল্টন থানা এই মামলাটি করেন এসআই আবু তাহের।
২০১৪ সালের ২৮ জুলাই মির্জা ফখরুল ও বিএনপির যুগ্ম মহাসচিব রুহল কবির রিজভীসহ ৭৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.