Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নারায়ণগঞ্জের ৭ খুনের আসামী নূর হোসেনকে কাঠগড়ায় চপেটাঘাত

nh

নারায়ণগঞ্জের ৭ খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে কাঠগড়ায় চপেটাঘাত করেছে অপর আসামি হাবিলদার এমদাদুল হক। নূর হোসেনের সহযোগী আলী মোহাম্মদ, দেহরক্ষী মোস্তফা জামান চার্চিলসহ বেশ কয়েকজন আসামি হাবিলদার এমদাদকে কাঠগড়াতেই মারধর করে।

গতকাল শনিবার ৭ খুন মামলার তদন্ত কর্মকর্তা মামুনুর রশীদ মণ্ডলকে আসামি পক্ষের আইনজীবীদের জেরার দ্বিতীয় দিনে মধ্যাহ্নবিরতির সময় আদালতের কাঠগড়ায় ওই ঘটনা ঘটে। মামলার আগের তারিখগুলোতে অসুস্থতার অজুহাতে নূর হোসেনকে কাঠগড়ার বাইরে রাখা হলেও গতকাল বিচারক আইনজীবীর প্রার্থনা নামঞ্জুর করে তাকে কাঠগড়ায় অন্য আসামিদের সঙ্গে রাখার নির্দেশ দেন।

গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পৌঁনে ২টা পর্যন্ত প্রথম দফায় একটানা তদন্ত কর্মকর্তাকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। এরপর এক ঘণ্টার মধ্যাহ্ন বিরতি দেওয়া হলে দুপুরের খাবার নিয়ে ওই ঘটনা ঘটে। পরে আসামিদের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা তাদের নির্ভৃত করেন। দুপুর পৌঁনে ৩টায় পুনরায় তদন্ত কর্মকর্তাকে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবীরা। বিকেল পৌঁনে ৫টায় জেরা শেষ হয়।

গতকাল মেজর (অব.) আরিফ হোসেনের আইনজীবী অ্যাডভোকেট আবদুর রশিদ ভুঁইয়া জেরা শেষ করার পর মামলার অন্যতম আসামি লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মদের আইনজীবী অ্যাডভোকেট সুলতান উজ জামান ও অ্যাডভোকেট শাহাবুদ্দিন তদন্ত কর্মকর্তাকে জেরা করেন। তবে গতকাল তারেক সাঈদের আইনজীবীরা তাদের জেরা শেষ করতে পারেননি। বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন আগামী ২৯ সেপ্টেম্বর।

Leave A Reply

Your email address will not be published.