Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সৈয়দ শামসুল হকের মাগফেরাত কামনায় কুড়িগ্রামে মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত

kurigram-sayed-samsul-haque-doya-mahfil-photo-1-30-09-16শাহ্ আলম, কুড়িগ্রাম: প্রয়াত কবি সৈয়দ শামসুল হকের আত্মার মাগফেরাত কামনা করে তার জন্ম শহর কুড়িগ্রামে মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর জেলা শহরের সকল মসজিদে সব্যসাচী এ লেখকের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও কুড়িগ্রাম সরকারী কলেজের উদ্যোগে কলেজ মসজিদে বিশেষ মুনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসক খান মোঃ নুরুল আমিন, পাবলিক প্রসিকিউটর এডভোকেট আব্রাহাম লিংকন, কলেজের শিক্ষক কাজী শফিকসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকসহ মিলাদে অংশ নেয়া মানুষজন তার কবর জিয়ারত করেন। কবর জিয়ারতের পর দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম মোঃ মোসলেম উদ্দিন।
উল্লেখ্য, গত বুধবার কুড়িগ্রাম সরকারী কলেজ চত্বরে প্রয়াত এ কবিকে সমাহিত করা হয়।

Leave A Reply

Your email address will not be published.