Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

খাদিজার ডান হাতের অস্ত্রোপচার সফল

kdস্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ডান হাতের সফল অস্ত্রোপচার করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের অর্থোপেডিক সার্জন মেজবা উদ্দিন আহম্মেদ।
সোমবার সন্ধ্যায় খাদিজার হাতের অস্ত্রোপচার শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
তিনি বলেন, খাদিজার ডান হাতের অপারেশন সফলভাবে শেষ করতে পেরেছি। তবে তার বাম হাত অবশ থাকায় ওই হাতে অস্ত্রোপচার করা হয়নি। তার বাম হাতে ফিজিওথেরাপির মাধ্যমে চেতনা ফিরিয়ে আনার পর অস্ত্রোপচার করা হবে।
অপারেশন শেষে খাদিজাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে বলে জানান তিনি।
খাদিজার বড় ভাই শাহিন আহমেদ সাংবাদিকদের বলেন, খাদিজা চোখ খুলে তাকাচ্ছে। আমরা ডাক দিলে সাড়াও দিচ্ছে। কথা বলতে পারছে না, তবে চেষ্টা করছে। চিকিৎসকরা বলছেন, অক্সিজেন সরবরাহ করার জন্য তার গলায় যে নল স্থাপন করা হয়েছে সেটি সরিয়ে দিলে সে হয়তো কথা বলতে পারবে। এটি আগামী এক সপ্তাহের ভেতরে করা হবে।
এর আগে সোমবার দুপুর ২টার দিকে খাদিজাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। বিকাল পাঁচটার দিকে তার অপারেশন শেষ হয়।
গত তিন অক্টোবর সিলেটের এমসি কলেজ ক্যাম্পাসে বদরুল আলম খাদিজাকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পরে সেখান থেকে ঢাকার স্কায়ার হাসপাতালে নিয়ে আসেন। চার অক্টোবর বিকেলে স্কয়ার হাসপাতালে তার দ্বিতীয় দফা অস্ত্রোপচার করা হয়। এরপর তাকে রাখা হয় লাইফ সার্পোর্টে। গত বুধবার সকাল ৯টায় লাইফ সাপোর্ট খুলে দেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.