Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

কাউনিয়ায় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্ধোধন

iiমিজানুর রহমান কাউনিয়া রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলায় ইঁদুর নিধন অভিযান ২০১৬ এর শুভ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়।
সোমবার বিকালে্র উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ইঁদুর নিধন অভিযান ২০১৬ এর শুভ উদ্ধোধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শামীমুর রহমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহফুজার রহমান মিঠু।
বিশেষ অতিথি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামিমুল ইসলাম, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রভাষক মো. সারওয়ার আলম মুকুল, সাংবাদিক নিতাই রায়, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুবল চন্দ্র রায়, আওয়ামীলীগ নেতা মো. মন্তাজ আলী প্রমূখ।

অনুষ্ঠান শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত সমন্বিত কৃষি উন্নয়নের লক্ষে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করণ প্রকল্পের বাস্তবায়নে উপজেলার ৭টি কৃষক সংগঠনের মাঝে বীজ সার ও ৭টি পাওয়ার টিলার বিতারণ করা হয়।বিডিপতর/আমিরুল

Leave A Reply

Your email address will not be published.