Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত

news-5
নবাবগঞ্জ প্রতিনিধি: “সমবায়ের দর্শন টেকসই উন্নয়ন” প্রদিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে আজ শনিবার ৪৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং র‌্যালি শেষে বেলা ১১টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ মোঃ সাদেকুল ইসলাম, ভার প্রাপ্ত সম্পাদক মোঃ জিয়াউর রহমান মানিক, সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম,রুহুল আমিন প্রধান প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা সভায় সমবায়ী, সুধীজন ও সাংবাদিক অংশ গ্রহন করে।

Leave A Reply

Your email address will not be published.