Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

কচুয়ায় পূর্ব শত্রুতার জের ধরে গাছ কেটে বিনষ্ট: থানায় অভিযোগ

20161126_131117মফিজুল ইসলাম বাবুল, চাঁদপুর: চাদপুরের কচুয়া উপজেলা গোহট দক্ষিণ ইউনিয়নের কেশোরকোট গ্রামের চৌকিদার বাড়ির পারুল হকের মাছ চাষ পুকুরের উপর ঝাড় বেধে লাউ গাছের ৮ টি মুড়ার ১৬ টি গাছ কেটে বিনষ্ট করেছে কতিপয় দুস্কৃতকারী। সরেজমিন গিয়ে যানা যায় শুক্রবার গভির রাতে দুস্কৃতকারীরা ওই গাছ গুলো কেটে বিনষ্ট করে। আজ শনিবার সকালে পারুল হক ও তার পরিবারের লোকজন পুকুর পাড়ের লাউ গাছ গুলো কেটে ফেলায় লতা পাতা শুকিয়ে যেতে দেখে হতাশ হয়ে পরে এবং নাম উল্লেখ না করে দুস্কৃতকারীদেরকে গাল মন্দকরে। এসময় পাশাপাশি বাড়ির পূর্ব শত্রু পক্ষের ৮-১০ জন লাঠিসোটা নিয়ে পারুল হকসহ তার পরিবারের লোকজনদের কে মারত উত্তোক্ত হয়। এ অবস্থা দেখে পারুল হক ঘটনাস্থল ত্যাগ করে কচুয়া থানায় গিয়ে ৫ জনকে বিবাদী করে ১টি অভিযোগ দায়ের করলে পুলিশের এসআই নুরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে ওই দৃশ্যটি পরিদর্শন করেন। পরিদর্শনকারী নুরুল আলম জানান, আমরা যে ৫জনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তাদেরকে নোটিশের মাধ্যমে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

Leave A Reply

Your email address will not be published.