Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিপিএল: চিটাগংকে হারিয়ে শীর্ষে সাকিবের ঢাকা

ddএবারের বিপিএলের ৩৮তম ম্যাচে সহজ জয় পেয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। তামিম ইকবালের চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়েছে ঢাকা। এই জয়ের ফলে ১১ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইলো ডায়নামাইটস।

বিপিএলের হাইভোল্টেজ ম্যাচে মাঠের লড়াইয়ে নামে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস এবং চিটাগং ভাইকিংস। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা-চিটাগং ম্যাচটি শুরু হয়।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। ভাইকিংসদের হয়ে ব্যাটিং উদ্বোধনে নামেন দলপতি তামিম ইকবাল এবং ক্যারিবীয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে বিদায় নেন গেইল। আন্দ্রে রাসেলের বলে সাকিবের তালুবন্দি হওয়ার আগে তিনি ৬ বলে করেন মাত্র ১ রান। এরপর রন্সফোর্ড বিটনের বলে ইনিংসের পঞ্চম ওভারে কুমার সাঙ্গাকারার গ্লাভসবন্দি হন বিজয় (০)।

এরপর দ্রুত বিদায় নেন জহুরুল ইসলাম। ব্যক্তিগত ৬ রানে ব্রাভোর বলে বিটনের হাতে ধরা পড়েন তিনি। চতুর্থ উইকেটে পাকিস্তানি তারকা অলরাউন্ডার শোয়েব মালিক এবং তামিম ইকবাল জুটি দুর্দান্তভাবে দলকে টানতে থাকেন। এই জুটি থেকে আসে ৫৬ বলে ৮৬ রান। ইনিংসে ১৭তম ওভারে বিদায় নেন শোয়েব মালিক। বিটনের বলে রাসেলের হাতে ধরা পড়ার আগে তিনি ২৫ বলে একটি করে চার ও ছক্কায় করেন ৩৩ রান।

১৮তম ওভারের প্রথম বলে বিদায় নেন তামিম। ব্রাভোর বলে রাসেলের হাতে ধরা পড়ার আগে ভাইকিংস দলপতি করেন ইনিংস সর্বোচ্চ ৭৪ রান। তার ৫৯ বলের ইনিংসে ছিল ছয়টি চার আর তিনটি ছক্কার মার। দলীয় ১১৯ রানে পঞ্চম উইকেট হারায় চিটাগং।

তামিম-মালিক ফিরলেও ভাইকিংস তাকিয়ে ছিল আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর দিকে। তবে, তামিমকে ফিরিয়ে একই ওভারে ব্রাভো ফেরান নবীকে (০)। জাকির হাসান (৯) আর ইমরান খান (৪) অপরাজিত থাকেন।

ঢাকার হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন ৪ ওভারে ২৭ রান খরচ করা ব্রাভো। দুটি উইকেট নেন বিটন আর একটি উইকেট তুলে নেন আন্দ্রে রাসেল।

চিটাগং ভাইকিংসের ছুঁড়ে দেওয়া ১৩৫ রানের টার্গেটে ঢাকার হয়ে ব্যাটিং শুরু করেন মেহেদি মারুফ এবং কুমার সাঙ্গাকারা। হার্ডহিটার এই তারকা ব্যাটসম্যান নবীর বলে এলবির ফাঁদে পড়ার আগে করেন ৯ রান। দলীয় ১০ রানের মাথায় প্রথম উইকেট হারায় ঢাকা। ৩৫ রানের মাথায় বিদায় নেন নাসির হোসেন। তৃতীয় ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন মোসাদ্দেক হোসেন। শোয়েব মালিকের বলে তুলে মারতে গিয়ে ইমরান খানের তালুবন্দি হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ৯ রান।

এরপর জুটি গড়েন কুমার সাঙ্গাকারা এবং আলাউদ্দিন বাবু। এই জুটি থেকে আসে ২৭ রান। ইনিংসের ১৩তম ওভারে রানআউট হয়ে বিদায় নেন লঙ্কান গ্রেট। তার আগে ৩৫ বলে ৫টি চারের সাহায্যে সাঙ্গার ব্যাট থেকে আসে ৩৫ রান।

আলাউদ্দিন বাবু ২৭ বলে ১টি চার আর ২টি ছক্কায় ৩৩ রানে অপরাজিত থাকেন। আন্দ্রে রাসেল ১৮ বলে ১টি চার আর ৩টি ছক্কায় ৩১ রানে অপরাজিত থাকেন। ১৮.২ ওভারে জয় তুলে নেয় ঢাকা।

Leave A Reply

Your email address will not be published.