Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানব বন্ধন ও আলোচনা সভা

news-pic-05-12-2016নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: নারীর প্রতি সকল প্রকার সহিংসতাকে না বলুন” প্রদিপাদ্যকে সামনে রেখে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০১৬ উপলক্ষে দিনাজপুরের নবাবগঞ্জে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নবাবগঞ্জ মহিলা ডিগ্রী কলেজ রোডে মানব বন্ধন ও কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশিদ ও অন্যান্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, কলেজের অধ্যক্ষ মোঃ শাফিউল ইসলাম, নবাবগঞ্জ বিট অফিসার নিশিকান্ত মালাকার বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.