Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে আমির হোসেন আমু

ফরিদপুর থেকে মোঃ খালেদুর রহমান ঃ

আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষ শান্তিতে থাকে। দেশে খাদ্যের কোনো অভাব থাকেনা । দেশের আইন শৃঙ্খলা ভাল থাকে মানুষ শান্তিতে ঘুমাতে পারে। শুক্রবার বিকালে ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে খন্দকার মোশাররফ হোসেন গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৬ এর ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এসব কথা বলেন । তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ ২০২১ সালে মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে ।
এর পূর্বে অনুষ্ঠানটির উদ্বোধন করেন এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর ।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে এছাড়াও এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি আঃ রাজ্জাক,সাধারণ সম্পাদক সামচুল আলম,শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল আলম লেভি, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম প্রমুখ ।

Leave A Reply

Your email address will not be published.