Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চার দিন ব্যাপী আমিরের বিবাহ বার্ষিকী

২৮ ডিসেম্বর, ২০১৬; ১১তম বিয়েবার্ষিকী উদযাপন করবেন আমির খান ও কিরন রাও। এ মুহূর্তে বহুল আলোচিত আসছে কুস্তিনির্ভর ছবি ‘দঙ্গল’র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন অভিনেতা। তবে এরই মধ্যে জানা গেলো, ৪ দিন ধরে নিজেদের বিয়েবার্ষিকী উদযাপন করার পরিকল্পনা করছেন আমির-কিরন।বেশ ধুমধামের সঙ্গে তাদের পঞ্চগনি ফার্ম হাউসে বিয়েবার্ষিকী উদযাপিত হবে।

সোমবার টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বলিউডের খ্যাতনামা এ দম্পতির বিয়েবার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন করন জোহর, আয়ান মুখার্জি, রাজকুমার হিরানি ও প্রসুন জোশি’র মতো ব্যক্তিত্বরা। এ উদযাপনের অংশ হবেন আমিরের প্রথম ছবি ‘কেয়ামত সে কেয়ামত তাক’র পরিচালক মনসুর খান, ভাগ্নে ইমরান খান, ছেলে জুনাইদ ও ইরাসহ আরো অনেকে। জোর কদমে এগিয়ে চলছে উদযাপন প্রস্তুতিকাজ। সেই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য এরই মধ্যে নাকি বেশ কয়েকজন গায়ককেও নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন আমির খান।

সদ্যই জন্মদিন পালন করেছেন কিরন রাও। এতেও হাজির ছিলেন বলিউড সুপারস্টার। সেই অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন তারা।

Leave A Reply

Your email address will not be published.