Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাণীশংকৈলে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার শহীদ বুদ্দিজীবি দিবস পালিত হয়। রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিরঞ্জীব’৭১ এ পুষ্পার্ঘ অর্পন শেষে শহরে বর্ণঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । ঠাকুরগাও-৩ আসনের সাংসদ অধ্যাপক মোঃ ইয়াসিন আলী প্রধান অতিথির বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আইনুল হক, ভাইস চেয়ারম্যান মোছাঃ মাহফুজা বেগম পুতুল, আ’লীগ সভাপতি অধ্যাপক মোঃ সইদুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.