Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন ।

মোঃ ইব্রাহীম রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি
রাজৈরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে । এদিনটি উপলক্ষে রাজৈর উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংগঠন, ক্লাব, স্কুল, রাজৈর প্রেসক্লাব, কলেজসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে পুস্পস্তবক অর্পনসহ বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে মহান বিজয় দিবস পালন করে । কর্মসূচীর মধ্যে ছিল ৩১বার তোপধবনি, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধ ভিত্তিক ডিসপ্লে, মুক্তিযোদ্ধাদের র‌্যালী, মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী ।
উপজেলা লাইসিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ শাহজাহান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার সেকান্দার আলী শেখ, পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সী, ভাইস চেয়ারম্যান শান্তি রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, মুক্তিযোদ্ধা ইউসুফ আলী মিয়া প্রমুখ । ###

Leave A Reply

Your email address will not be published.