Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নাসিক নির্বাচন : বিচার বিভাগীয় তদন্তের দাবি বিএনপির

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন ঘিরে যে সব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখতে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে বিএনপি।

আজ শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

তিনি বলেন, ‘নাসিক নির্বাচনে বিএনপি প্রার্থী কারচুপির যে সব অভিযোগ তুলেছেন সেগুলো খতিয়ে দেখা উচিত। আর এ জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা প্রয়োজন। ‘

নাসিক নির্বাচনে আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় সাড়ে ৭৯ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।

Leave A Reply

Your email address will not be published.