Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

২ বছর ধরে অধ্যক্ষের অনুপস্থিতি লক্ষীপুর কমার্স কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ

লক্ষীপুর প্রতিনিধি: লক্ষীপুর কমার্স কলেজে অধ্যক্ষের ২ বছর ধরে অনুপস্থিতিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাস এলাকায় তারা বিক্ষোভ মিছিল বের করে।
শিক্ষার্থীরা জানায়, গত ২ বছর ধরে কলেজ অধ্যক্ষ জি এম জাকারিয়া কলেজে আসছেন না। যথাযথভাবে পাঠদান ও পরীক্ষা নেয়া হচ্ছে না। ১ বছরে ইংরেজি শিক্ষক ৮ বার বদল হয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে পড়ছে।
এছাড়াও ডিভেটিং ক্লাব, কম্পিউটার ল্যাব আছে বলে প্রতিশ্রুতি দিয়ে শিক্ষার্থী ভর্তি করা হলেও তা দেখা যাচ্ছে না কলেজে। এমনকি নবীন বরণ হয়নি বলেও জানায় শিক্ষার্থীরা।
তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কেউ মুখ খুলতে রাজি হন নি।
লক্ষীপুর জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী বলেন, কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি।

Leave A Reply

Your email address will not be published.