Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নীলফামারীতে পুস্তক ব্যবসায়ীদের মানববন্ধন

সুমন মুখার্জী, নীলফামারী: সারা দেশের কর্মসূচির অংশ হিসাবে নীলফামারীতে মানববন্ধন করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির জেলা শাখার কর্মকর্তারা। আজ সোমবার বেলা ১২টায় বৃষ্টি উপেক্ষা করে জেলা শহরের বাটারমোড় কার্যালয়ের সামনে ঘন্টাব্যপী মানববন্ধন কর্মসুচি পালন করে তারা।

সমিতির নীলফামারী জেলা শাখার সভাপতি ওয়ালি উল্লাহ জানান, একই দাবিতে কেন্দ্রিয় কর্মসুচির অংশ হিসাবে আগামী দুইদিন মঙ্গলবার ও বুধবার বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি নীলফামারী জেলা শাখা তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে ধর্মঘট পালন করবে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সহ সভাপতি আবু বক্কর সিদ্দিক, সহসভাপতি সহিদুল ইসলাম ও অর্থ সম্পাদক মেসের আলী সহ জেলা শাখার কর্মকর্তারা।

Leave A Reply

Your email address will not be published.