Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চট্টগ্রামে ৪০ হাজার টাকার জালনোটসহ এক দম্পতি গ্রেপ্তার

ctg

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে ৪০ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে নগরীর লালখান বাজার ও হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. ইসমাইল হোসেন (২০) ও তার স্ত্রী সানজিদা আক্তার (২০)।

নগর গোয়েন্দা পুলিশের এসআই সজল দাশ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালখান বাজার আমিন সেন্টারের সামনে থেকে ২৭ হাজার টাকার জাল নোটসহ ইসমাইলকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী হালিশহর রঙ্গিপাড়ার নিঝুম ভবন নামে একটি ভবনের চার তলায় ইসমাইলের বাসায় অভিযান চালিয়ে তার স্ত্রী সানজিদার কাছ থেকে আরও ১৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এসআই সজল বলেন, “গ্রেপ্তারকৃতরা জানিয়েছে ঢাকা থেকে তারা নোটগুলো সংগ্রহ করে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছিলেন।”

Leave A Reply

Your email address will not be published.