Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

রওশনকে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা

full_1549195500_1453128910

এইচ এম এরশাদ তাঁর ভাই জি এম কাদেরকে জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান ঘোষণা করার এক দিনের মাথায় দলের একটি অংশ এরশাদের স্ত্রী রওশন এরশাদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছে। সোমবার রাতে গুলশানে রওশনের বাসায় জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহম্মেদ বাবলু এই ঘোষণা দেন। বাবলু দাবি করেন, দলের সভাপতিমণ্ডলী ও সাংসদদের যৌথ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি সাংবাদিকদের একটি লিখিত বক্তব্য পড়ে শোনান। তবে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দেননি। তাৎক্ষণিকভাবে রওশন এরশাদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এরশাদের অনুপস্থিতিতে অনুষ্ঠিত ওই বৈঠক শেষে বাবলু বলেন, বৈঠকে যেকোনো অবস্থায় পার্টির গঠনতন্ত্র সমুন্নত রাখার সর্বসম্মত সিদ্ধান্ত হয়। গঠনতন্ত্রে কো-চেয়ারম্যনের কোনো পদ নেই। গতকাল পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ পার্টির প্রেসিডিয়ামসহ কোনো ফোরামে আলোচনা না করে তাঁর আপন ছোট ভাই জিএম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান ও তাঁর উত্তরাধীকারী ঘোষণা করেন। একইভাবে পার্টির সম্মেলনের জন্য জি এম কাদেরকে প্রস্তুতি কমিটির সভাপতি ও রুহুল আমিন হাওলাদারকে সদস্যসচিব ঘোষণা করেন। এটি সম্পূর্ণ গঠনতন্ত্রবহির্ভূত। পার্টির গঠনতন্ত্রের ৩৯ ধারা বলে কাউকে কো-চেয়ারম্যান ঘোষণা দিতে পারেন না। তাঁর এই ঘোষণার ফলে নেতা-কর্মীদের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে।

গতকাল রোববার রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর ছোট ভাই ও প্রেসিডিয়াম সদস্য জি এম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘আজ থেকেই গোলাম মোহাম্মদ কাদের দলের কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া আমার অবর্তমানে দলের হালও ধরবেন তিনি।’

Leave A Reply

Your email address will not be published.