Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পাঞ্জাবে বিমান ঘাঁটিতে হামলা, নিহত ৬

1451707713আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাবের উত্তরাঞ্চলীয় পাঠানকোটে বিমান বাহিনীর একটি ঘাঁটিতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে দুই নিরাপত্তাকর্মী ও চার হামলাকারী নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে এ হামলা চালায় সন্ত্রাসীরা।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানানো হয়েছে, ভোরে সেনাবাহিনীর পোশাকে সন্ত্রাসীরা বিমানঘাঁটির কাছে একটি ভবন থেকে এই হামলা চালায়। চার থেকে ছয়জন এ হামলা চালায়।

এডিটিভির খবরে জানানো হয়েছে, হামলার ঘটনায় দুই নিরাপত্তাকর্মী ও চার হামলাকারী নিহত হয়েছেন। হামলার জন্য জয়েশ-ই মোহাম্মদ দায়ী বলে ধারণা করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.