সোমবার জাতীয় সংসদে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে ব্রিফিংয়ের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম এ তথ্য জানান।
শফিউল আলম সাংবাদিকদের বলেন, গণমাধ্যম নীতিমালা অনুযায়ী এটা করা হয়েছে। অনলাইন গণমাধ্যমে কমিশনের কাছ থেকে নিবন্ধন নিতে হবে। তবে পত্রিকার অনলাইন ভার্সনের জন্য আলাদাভাবে নিবন্ধন করতে হবে না। নিবন্ধন ফি কত হবে তা কমিশন নির্ধারণ করবে।