শনিবার সকাল থেকেই আবহাওয়া ছিল গুমোট। সকাল সাড়ে ৭টার পর বৃষ্টি নামে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া। রাস্তায় পথচারীদের অনেককেই ভিজতে ভিজতে কর্মস্থলে যেতে দেখা গেছে। সরকারি ছুটির দিন হওয়ায় অনেকে ঘরে বসেই বৃষ্টি উপভোগ করেন।
বৃষ্টির স্থায়িত্বকাল কম হলেও এই অল্প সময়ের বৃষ্টিতে নগরীতে অন্য রকম শান্তি আর স্বস্তি নেমে আসে। তবে অল্প সময়ের প্রবল বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় বিপাকে পড়েন কর্মজীবী লোকজন। রাজধানীর মালিবাগ, মৌচাক, তেজগাঁওয়ের বিভিন্ন রাস্তায় পানি জমে। এ ছাড়া, সড়কগুলোর লাগোয়া ভেতরের এলাকা ও অলিগলিগুলোতে পানির জমতে দেখা গেছে।
মগবাজার ফ্লাইওভারের কাজ চলায় বৃষ্টিতে ওই সড়কের বেহাল দশা। কাদা, পানি আর খানাখন্দে সব মিলিয়ে সৃষ্টি হয় তীব্র যানজট।
বাংলাদেশেরপত্র/এডি/আর