চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামে অবৈধ ভাবে সিটি কর্পোরেশন নতুন রাস্তা কেটে পানির লাইন নেওয়ার জন্য বাধা দেওয়ায় প্রবাসীর উপর সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে আব্দুল হালিম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।
শনিবার রাতে তিনি সাংবাদিকদের জানান,শুক্রবার রাতে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মুহুরি পাড়া এলাকার ২৪ নং ওয়ার্ড হাজী ইব্রাহীম সদাগরের বাড়ী সামনে রাস্তা কাটা শুরু করলে প্রবাসী মো: আব্দুল মালেক জিজ্ঞেস করেন আপনারা রাতে রাস্তা কাটতেছেন কেন এবং সরকারি কোন অনুমোদন আছে কিনা এর পর কিছু দুর্বৃত্য দেশিও অস্ত্র দিয়ে তার উপর ছুরি দিয়ে কোপাতে থাকে।
প্রবাসী মো: আব্দুল মালেক যখন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলে স্থানীয়রা ঘটনা স্থলে আসলে দুর্বৃত্যরা পালিয়ে যায়।পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হলে ২৪ ঘন্টার জন্য নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়।
এই ঘটনায় ভুক্তভোগী এবং স্থানীয়রা পুলিশ প্রশাসন ও সরকারের নিকট এর সঠিক বিচার দাবি করেন।
এই ব্যাপরে ডাবলমুরিং থানা সুত্রে জানা যায়,এই ঘটনায় এখনো থানায় কোন অভিযোগ আসেনি অভিযোগ আসলে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।