আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে প্রধানমন্ত্রীর নির্দেশ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সন্ত্রাসের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিতে মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠক শেষে পটুয়াখালী, নেত্রকোনাসহ কয়েকটি জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সাথে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা বলেন।

এর আগে, সকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতসহ মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য যোগ দেন।

বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

Comments (0)
Add Comment