আজ শনিবার দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একে এম রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদক সাদেক খানসহ সভাপতি শেখ বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আসাদুজ্জামান খান কামাল বলেন, সব জঙ্গিদের খুঁজে বের করতে কাজ করে যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনী। মাদ্রাসার অনেক শিক্ষার্থী নিজের ইচ্ছায় পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছেন। -বাসস।