মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ কারণ নিজেদের প্রথম ম্যাচে তারা নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের কাছে ৯ উইকেটে হেরে যায়। অপরদিকে কেকেআর তাদের প্রথম ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৯ উইকেটের বড় জয় পায়। ফলে আজকের ম্যাচে অনেকটাই চাপে থাকবে বর্তমান চ্যাম্পিয়নরা।