গণসংবর্ধনা উপলক্ষে এরই মধ্যে প্রস্তুত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। সেখানে এরই মধ্যে উদ্বোধন করা হয়েছে বেশ কয়েকটি স্টল। এগুলোতে শেখ হাসিনার শৈশব থেকে বর্তমান পর্যন্ত চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে; রাখা হয়েছে শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডের বিবরণ। শেখ হাসিনার লেখা বইগুলোও থাকছে একটি স্টলে। সন্ধ্যার পর সর্বস্তরের জনগণের জন্য চিত্র প্রদর্শনী ও বুক স্টল উন্মুক্ত থাকবে।
গণসংবর্ধনায় তিনবারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিকে দলের পক্ষ থেকে সম্মাননাপত্র দেওয়া হবে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ সম্মাননাপত্র পাঠ করে প্রধানমন্ত্রীকে উপহার দেবেন।
সংবর্ধনাস্থলে প্রবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের ৭টি প্রবেশ পথই খোলা থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।