বুধবার সকালে রাজধানীর দক্ষিণ গোড়ানের শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তিনি এই প্রচারণা শুরু করেন। আফরোজা আব্বাস বলেন, ‘আমার স্বামীর বিরুদ্ধে মামলা থাকার কারণে তিনি প্রচারণায় আসতে পারছেন না। তাই তার পক্ষে আমি প্রচারণা চালাচ্ছি।’
তিনি বলেন, ‘আমি আশা করি নির্বাচন কমিশন একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে সবাই যাতে নির্বাচনে সমান অধিকার পায় সেই ব্যবস্থা নিবে।’
এ সময় আফরোজার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর মহিলা দলের যুগ্ম সম্পাদক হাবিবা চৌধুরী বীথি, সহসাংগঠনিক সম্পাদক নিলুফার চৌধুরী নিলুসহ দলের আরো অনেক নেতাকর্মী।