সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে করণীয় নির্ধারণে পেশাজীবী প্রতিনিধিদের জাতীয় কনভেনশন’-এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমম্বয় পরিষদ ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌপরিবহনমন্ত্রী শাহজাহান খান। এতে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ও জাসদ একাংশের সাধারণ সম্পাদক শিরিন আখতার।
তিনি বলেন, ‘২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না। শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। আমরা সে লক্ষ্যেই গণতান্ত্রিকভাবে এগুচ্ছি।’
নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, ‘যারা বিএনপি করেন তারাই একাত্তরে আমাদের বিরোধিতা করেছে, ১৫ আগস্টে জাতির জনককে হত্যা করেছে এবং বর্তমানে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করছে।’
বিএনপির সদ্য গঠিত কমিটি বিষয়ে তিনি বলেন, ‘রাজাকারদের যখন এদেশে বিচার করা হচ্ছে ঠিক তখন তাদের উত্তরসূরিদের বিএনপির নতুন কমিটিতে রাখা হচ্ছে। কমিটিতে জঙ্গিদের অন্তর্ভুক্ত করে তারা নাকি জঙ্গি নিধন করবেন, এসব হাস্যকর।’