ইউরোপা লিগের শিরোপা ধরে রাখল সেভিয়া

স্পোর্টস ডেস্ক:
ইউরোপা লিগের শিরোপা ধরে রাখল সেভিয়া। বুধবার তারা ৩-২ গোলে দিনপ্রোকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত ইউরোপা লিগের শিরোপা জয়ের রেকর্ড গড়ল। কার্লোস বাক্কার জোড়া গোলেই জয় নিশ্চিত করে স্প্যানিশ ক্লাবটি। এছাড়া দলের হয়ে অন্য গোলটি করেন গারর্জোজ কারচোউইক। এই জয়ের ফলে আগামী মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও নিশ্চিত করল সেভিয়া। এর আগে ২০০৬ ও ২০০৭ সালে টানা দু’বার ইউরোপা লিগের শিরোপা জিতেছিল সেভিয়া। এর পরের কয়েক বছর নিস্প্রভ থাকা সেভিয়া গত মৌসুমে ফাইনালে বেনফিকার বিপক্ষে ট্রাইবেকারে জয়ে শিরোপা পুনরুদ্ধার করেছিল। তাই এবারও ফেবারিটের তকমাটা গায়ে মাখানো ছিল তাদের। ইউক্রেনিয়ার ক্লাব দিনপ্রো প্রথমবারের মত ইউরোপা লিগের ফাইনালে ওঠে। আর এ ম্যাচে দলটি ম্যাচের শুরুতেই লিড নিয়ে শিরোপার স্বপ্নও দেখে। ম্যাচ শুরুর ৭ মিনিটে লিতে নাসচিমেন্তো ম্যাথিয়াসে অ্যাসিস্ট থেকে নিকোলা কালিনিচি প্রথম গোলটি করেন। তবে ম্যাচের ২৮ মিনিটে বাক্কার সহায়তায় কারচোউইক গোল করলে সমতায় ফেরে সেভিয়া। কিন্তু মাত্র তিন মিনিটের ব্যবধানে স্প্যানিশ ক্লাবটির হয়ে ২-১ এ লিড নেন বাক্কা। প্রথমার্ধের নির্ধারিত সময়ের ঠিক আগে দিনপ্রোর অধিনায়ক রুসলান রোতান অসাধারণ এক ফ্রিকিকে গোল করলে ২-২ সমতা থেকে বিরতিতে যায় দু’দল। বিরতির পর অবশ্য আক্রমণের ধার বাড়িয়ে দেয় ইউরোপার সফল দল সেভিয়া। এরপর ৭৩ মিনিটে ভিতোলোর অ্যাসিস্ট থেকে বাক্কা নিজের জোড়া গোল পূর্ণ করলে ৩-১ এ লিড নেয় সেভিয়া। এরপরও দিনপ্রো ম্যাচে ফিরতে আরও কয়েকটি আক্রমণ করে কিন্তু তা থেকে গোল আদায় করতে পারেনি। এর ফলে শিরোপা জয়ের উচ্ছ্বাস নিয়েই মাঠ ছাড়ে সেভিয়া।

Comments (0)
Add Comment