উত্তর অঞ্চলে দিনের বেলায় গরম ও রাতে ঠান্ডা

হাসান আল সাকিব,রংপুর: উত্তর অঞ্চলে দিনের বেলায় গরম, রাতে ঠান্ডা ও কুয়াশা পড়ছে গ্রামীণ জনপদে। হিমালয় প্রদেশ ঘেঁষা অবস্থিত উত্তর অঞ্চলের জেলা গুলোতে আগাম শীত যেন হাত ছানি দিচ্ছে।
রংপুর, দিনাজপুর, লালমনি সহ এই অঞ্চলের বেশ কয়েকটি জেলার দিনের বেলায় প্রচন্ড গরম, সন্ধ্যা নাগাত ঘন কুয়াশা ও শেষ রাতে শির শিরানি ঠান্ডা অনুভূত হচ্ছে বেশ কয়েকদিন ধরে।
এরই মধ্যে দু-একদিন থেকে দেখা যাচ্ছে একটু আধার হতেই অল্প অল্প কুয়াশা পড়ার ফলে অনেক যানবাহনে কুয়াশার লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে রাস্তা দিয়ে। দিনের বেলায় গরম ও শেষ রাতে শীত অনুভূত হওয়ায় গ্রামীণ জনপদের মানুষজনেরা লেপ, কেথা, চাঁদর গায়ে দিচ্ছে। ঋতু চক্র হিসেবে বর্তমানে চলছে শরৎকালের আশ্বিন মাস। আর এই মাসেই আগামনী শীতের বার্তা বয়ে আনছে রংপুর সহ উত্তরের জনপদে। অনেকেই আশংকা করছে এবার এ অঞ্চলে শীত ও ঠান্ডা আগাম জানান দিতে পারে।

Comments (0)
Add Comment