বুধবার ভোর সাড়ে ৫টা থেকে পৌর শহরের বড়হাট ও খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার ওই দুটি বাড়ি ঘিরে রাখা হয়।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল জানান, ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বড়হাট ও ফতেহপুরের দুটি বাড়ি ঘিরে রেখেছে র্যাব- ৯ ও পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
তবে ওই বাড়িতে অভিযান চালানো হবে কি না সে ব্যাপারে তিনি পরে জানাবেন বলে জানান।