এশিয়া কাপ ফাইনালের আগের দিন দেখা গেল সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে এমন এক ছবিতে যেটা দেখে স্তম্ভিত হয়েছিলেন দুই দেশের ক্রিকেটাররাই। যে ছবিতে ছিল বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদের হাতে ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাটা মুণ্ডু। সকলেই এই ঘটনার নিন্দা করেছিলেন। কিন্তু সেখানেই যে ঘটনাটি থেমে যায়নি তা প্রমাণ হল এশিয়া কাপ ফাইনালে ভারত চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে। দেখা গেল ঠিক উল্টো ছবি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল সেটিও। ছবি বদলে হয়ে গেল ধোনির হাতে তাসকিনের কাটা মুণ্ডু। স্পোর্টসম্যান স্পিরিটকে আঘাত করে এই সব গ্রাফিক্স। যেটা কখনও দুই দেশের খেলার স্পিরিটকে নষ্ট হতে দেবে না।