করুনার পরিবর্তে প্রসন্ন

স্পোর্টস ডেস্ক:
বাঁ হাতের আঙ্গুলে চোট পাওয়ায় বিশ্বকাপ শেষ হয়ে গেছে শ্রীলংকার দিমুথ করুনারতেœর। তবে তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন সিকুগে প্রসন্ন। ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি তা অনুমোদনও করেছে। শ্রীলংকান প্রধান নির্বাচক ও সাবেক ক্রিকেটার সনাথ জয়াসুরিয়া বলেন, ‘বৃহস্পতিবার অনুশীলনের ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পায় দিমুথ করুনারতেœ। এক্স-রে রিপোর্টে দেখা যায়, তার বাঁ-হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে গেছে। ইনজুরি থেকে সেরে উঠতে তার চার সপ্তাহের মতো সময় লাগবে।’ ২৯ বছর বয়সী প্রসন্ন একজন অল রাউন্ডার। ডানহাতি ব্যাটসম্যান ও বল হাতে লেগ স্পিনার। শ্রীলংকার হয়ে এখন পর্যন্ত ২২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। চলতি বিশ্বকাপে প্রসন্ন লংকান দলে তৃতীয় পরিবর্তিত খেলোয়াড়। চলমান বিশ্বকাপে ইনজুরির সঙ্গে বেশ ভালোই লড়ছে শ্রীলংকা। ইংল্যান্ডের সঙ্গে গত ম্যাচে বাঁ-হাতের আঙুলে চোট পান লংকান দলের সেরা স্পিনার রঙ্গনা হেরাথ। তার সুস্থ হতে আরও পাঁচ-ছয়দিন লাগতে পারে বলে জানিয়েছেন লংকান দলের বিশ্বস্ত ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে। এরও আগে পেসার ধামিকা প্রাসাদ ও অলরাউন্ডার জীবন মেন্ডিস ইনজুরির কারণে বিশ্বকাপের দল থেকে ছিটকেই পড়েছেন।

Comments (0)
Add Comment