কাউনিয়ায় অজ্ঞাত লাশ উদ্ধার এর ঘটনায় মামলা

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় ২০১৬সালে তিস্তা নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার এর ঘটনায় মামলা করে কাউনিয়া থানা পুলিশ।

মামলা সুত্রে জানা যায়, বিগত ২০১৬সালের ৭অক্টোবর উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চরগনাইস্থ তিস্তা নদীর চরে এক অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে গ্রাম পুলিশ সদস্য আবু বক্কর সিদ্দিক থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ এর নির্দেশে এসআই শাহাদত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে তিস্তা নদীর পশ্চিম ধারে অর্ধ ডুবন্ত অবস্থায় মোবাইল ফুলপ্যান্ট, বেগুনি কালার হাফ গেঞ্জি ও কোমড়ে বেল্ড পরিহিত আংশিক পচা একটি লাশ উদ্ধার করে। সেই সাথে এলাকাবাসীর উপস্থিতিতে সুরতহাল প্রস্তুত করে লাশের পরিচয় নির্ণয়ের চেষ্টা এবং লাশের মৃত্যুর প্রকৃত কারন জানতে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এব্যাপারে অস্বাভাবিক মৃত্যু কাউনিয়া থানা মামলা নং-১৩ তারিখ-৭অক্টোবর’২০১৬ রুজু করা হয়।

পরে ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনায় প্রতিয়মান হয় লাশ উদ্ধারের পূর্বে যে কোন দিন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশ্যে পানিতে ফেলে দেয়।

এঘটনা নিশ্চিত করে কাউনিয়া থানা’র এসআই ফয়জার রহমান জানান, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের নামে হত্যা মামলা করা হয়েছে। কাউনিয়া থানা মামলা নং-১১ তারিখ- ১১আগষ্ট’২০১৭। তিনি আরো বলেন, ভিসেরা প্রতিবেদনসহ উপরোক্ত কার্যাদি সম্পন্ন ও লাশের পরিচয় সনাক্ত করার চেষ্টার জন্য মামলা দায়েরে বিলম্ব হয়। এছাড়াও তিনি অজ্ঞাতনামা লাশের বিষয়ে কোন তথ্য থাকলে ন্যায় বিচারের লক্ষ্যে সহযোগীতা কামনা করেন।

Comments (0)
Add Comment