কাউনিয়ায় অটোরিক্সা ছিনতাই কালে আটক-২

কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় অটোরিক্সা ছিনতাইকালে ২জন ছিনতাইকারীকে অটোরিক্সাসহ আটক করে থানায় সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিশ্বর গ্রামের কিসমত আলীর পুত্র রবিউল ইসলাম রবিবার(২৯অক্টোবর) রাত ৮টার দিকে তার নিজস্ব একটি ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়া নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাবার পথে বেইলীব্রীজ এলাকায় পৌছেলে কয়েকজন ছিনতাইকারী তার পথ গতিরোধ করে। রবিউল স্বেচ্ছায় অটোরিক্সার চাবী দিতে রাজি না হলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে সে মাটিতে পড়ে যায় এবং ছিনতাইকারীরা অটোরিক্সাটি নিয়ে যেতে চাইলে রবিউলের আত্মচিৎকারে এলাকার লোকজন ধাওয়া দিয়ে রংপুর কোতয়ালী থানার উত্তর রবাটসন্সগঞ্জ এলাকার জুলহাস মিয়ার পুত্র শামীম মিয়া(২০) ও আব্দুল কাদের মিয়ার পুত্র বাপ্পী(২০) নামের ২জন ছিনতাইকারীসহ অটোরিক্সাটি আটক করে। স্থানীয় জনগণ রবিউলকে কাউনিয়া হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থার অবনিত দেখে দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিনতাইকৃত অটোরিক্সাসহ ২জন ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে।

কাউনিয়া থানার ডিউটি অফিসার জানান, এঘটনায় রবিউলের বাবা কিসমত আলী বাদী হয়ে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদেরকে কোর্ট হাজতে প্রেরন করা হয়।

Comments (0)
Add Comment