কাউনিয়ায় জাতীয় মৎস সপ্তাহ ২০১৭ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন

মিজান, কাউনিয়া প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় জাতীয় মৎস সপ্তাহ ২০১৭ উদ্যাপন উপলক্ষে “মাছ চাষে গড়বো দেশ, বদলে দেব বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়ের উপর সারাদেশের ন্যায় উপজেলা প্রশাসন ও মৎস দপ্তরের আয়োজনে বেলা ১১ টায় মৎস কর্মকর্তার অফিস কক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ব্রিফিং করেন, উপজেলা মৎস কর্মকর্তা মাহবুব-উল-আলম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি সহকারি অধ্যাপক মোস্তাক আহম্মেদ, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সহকারি অধ্যাপক সরওয়ার আলম মুকুল, সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুল কুদ্দুস বসুনিয়া, কাউনিয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিটুল, জেটিভি নিউজের প্রতিনিধি নিতাই রায়, বাংলাদেশের পত্র ডটকম প্রতিনিধি মিজানুর রহমান মিজান, দৈনিক রংপুর চিত্র প্রতিনিধি জহির রায়হান, উপজেলা মৎস সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হান্নান, ক্ষেত্র সহকরী জীবন কৃষ্ণ, ফিল্ড সহকরী রেজাউল করিম প্রমূখ।
সংবাদ সম্মেলনে সপ্তাহ ব্যাপী (১৮-২৪ জুলাই) নানান কর্মসূচী, দপ্তরের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো উপস্থাপন করেন। সেই সঙ্গে অনুষ্ঠানের সব কার্যক্রমে সকলের সানুগ্রহ উপস্থিতি কামনা করেন।

Comments (0)
Add Comment