কাউনিয়ায় তিস্তা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন জেলা প্রশাসক

নিতাই রায়, কাউনিয়া প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা নদীর ভাঙ্গন পরিদর্শন করেন, রংপুর জেলা প্রশাসক। গত সোমবার কাউনিয়া উপজেলার তিস্তা নদীতে বিলীন হয়ে যাওয়া ও ভেঙ্গে যাওয়ার মত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। রপুর জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন ও উপজেলা সদর ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল হক নদীতে বিলীন হয়ে যাওয়া গ্রাম নদীর পানি ও ভেঙ্গে যাওয়ার মত এলাকা সরজমিনে ঘুরে দেখান এবং এলাকার মানুষের সমস্যার কথাতুলে ধরেন।

Comments (0)
Add Comment