কাউনিয়া প্রতিনিধি:
খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি ও দ্বিতীয় পর্যায়ে প্রকল্পের আওতায় সরকার কর্তৃক ২৫% ভর্তুকি প্রদান করছে। এ কর্মসূচির অংশ হিসেবে গত কাল সোমবার কৃষি সম্প্রসারণ অফিসারের কার্যালয়ে একটি পাওয়ার টিলার ক্রয় সাপেক্ষে টেপামধুপুর ইউনিয়নের কৃষককে প্রদান করা হয়।
এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফরহাদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডল, যুবলীগ নেতা জালাল উপস্থিত ছিলেন।
এসময় পাওয়ার টিলার দ্বারা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যাবতীয় কলাকৌশল সম্পর্কে আলোচনা রাখেন কৃষি অফিসার শামিমুর রহমান।