কাউনিয়ায় বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ উদযাপন

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে “আমি প্রকৃতির, প্রকৃতি আমার” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সোমবার সকাল ১০টায় বিশ্ব পরিবেশ দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা চত্বর হতে প্রধান প্রধান সড়ক হয়ে উপজেলা পরিষদ সভাকক্ষে মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার দীপঙ্কর রায়, মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, সাপ্তাহিক কাউনিয়া প্রকাশক ও সম্পাদক সহকারী অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম রাজু, কৃষি অফিসার শামীমুর রহমান, সমাজ সেবা অফিসার সামিউল হক, সমবায় অফিসার মাহবুবুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার আবদুর রহিম, সাংবাদিক নূরুল ইসলাম, মিজানুর রহমান, আওয়ামীলীগ নেতা মন্তাজ আলী প্রমূখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা শিক্ষার্থী ও সুধীবৃন্দ।

এ সময় বক্তারা “আমি প্রকৃতির, প্রকৃতি আমার” এই প্রতিপাদ্য বিষয়ের উপর পরিবেশের ভারসাম্য রক্ষা ও আমাদের করর্ণীয় নিয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন এবং উপস্থিত সকল শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব পরিবেশ দিবসের উপর প্রশ্নউত্তর প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment