কাউনিয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ দিবস পালিত

মিজান,কাউনিয়া: রংপুরের কাউনিয়া উপজেলায় সারাদেশের ন্যায় সাম্প্রদায়িক সন্ত্রাস, লুটপাট ও অগ্নিসংযোগের বিচারের দাবিতে প্রতিরোধ দিবস অনুষ্ঠিত হয়।

মঙ্গবার দুপুরে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি) কাউনিয়া উপজেলা শাখার আয়োজনে সারাদেশের ন্যায় সাম্প্রদায়িক সন্ত্রাস, লুটপাট ও অগ্নিসংযোগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল তকিপল বাজার থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক হয়ে বাসস্টান্ডে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।

উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও জেলা সাধারণ সম্পাদক কমরেড শাহীন রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা নেতা কমরেড রফিকুল ইসলাম, উপজেলা সাধারণ সম্পাদক কমরেড জাকির হোসেন, যুব নেতা আনোয়ার হোসেন, ছাত্র নেতা বাবর আলী, গনেশ কুমার, উজ্জল রায় প্রমূখ।

এ সময় বক্তারা ব্রাহ্মণবাড়িয়া নাসির নগরসহ সারা দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সাম্প্রদায়িক সন্ত্রাস, লুটপাট ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ বৃদ্ধি ও বিচার বিভাগীয় তদন্ত করে কঠোর শাস্তির দাবি জানান।

Comments (0)
Add Comment