কানাডায় ছড়িয়ে পড়ছে দাবানল, ১৩ হাজার অধিবাসীকে নিরাপদ আশ্রয়

আন্তর্জাতিক ডেস্ক :  কানাডার পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পরার ঘটনায় এখন পর্যন্ত ১৩ হাজার অধিবাসীকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। পরে তাদের পার্শ্ববর্তী আলবের্তা প্রদেশ ও কোল্ড লেক শহরে আশ্রয় দেয়া হয়।

আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর প্রায় ১ হাজার ৪শ’ সদস্যকে নিয়োজিত রাখার কথা জানায় কর্তৃপক্ষ। ব্রিটিশ কলম্বিয়া ও সাসকাচেওয়ান রাজ্যের বিভিন্ন দিকে ১১২টি খণ্ডে এই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

এমনটা চলতে থাকলে বাস্তুচ্যুতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করে সেনাবাহিনী সবাইকে আগুন নেভাতে এগিয়ে আসার আহ্বান জানান। এরই মধ্যে আশেপাশের বেশ কয়েকটি গ্রামে সতর্কতা জারি করা হয়েছে।

শুষ্ক আবহাওয়ার কারণে এ মৌসুমে রাজ্যটিতে দাবানল ছড়িয়ে পড়ার প্রবণতা থাকলেও কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন ধরাতে পারে বলেও সন্দেহ করছে স্থানীয় পুলিশ।

Comments (0)
Add Comment