তিনি আরো বলেন, ‘আত্মীয়স্বজনকে দেখা করার জন্য জানানো হয়েছে। যত দ্রুত সম্ভব রায় কার্যকর হবে।’
আইনমন্ত্রী আনিসুল হক আরো জানান, কাদের মোল্লার রিভিউ রায়ে বলা হয়েছে যে, এখানে জেলকোডের বিধান কার্যকর হবে না। কাজেই কামারুজ্জামানও রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থণার জন্য কয়েক ঘণ্টা সময় পাবেন।