কুমিল্লায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ আরো একজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি: গত শবে বরাতের রাতে কুমিল্লার চান্দিনায় বাসে পেট্রোল বোমা হামলায় দগ্ধ এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে মারা যান। নিহত রনজিত শর্মা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সাধীন ছিলেন।

ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান, রনজিতের শরীরের ৪৪ শতাংশ পুড়ে গিয়েছিল। গত ২ জুন রাতে ঢাকা থেকে রাঙামাটি যাওয়ার পথে ইউনিক পরিবহনের বাসে পেট্রোল বোমা হামলায় পাঁচজন দগ্ধ হন।

Comments (0)
Add Comment