কুড়িগ্রামে কলেজ জাতীয় করণে আনন্দ শোভাযাত্রা

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজকে জাতীয়করণের ঘোষনায় আনন্দশোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজ চত্বর থেকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষের অংশ গ্রহণে আনন্দ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষীন করে। পরে জামতলা মোড়ে অনুষ্ঠিত অভিনন্দন সমাবেশে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সরকার রকীব আহমেদ জুয়েল, আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিরাজ, উপজেলা চেয়ারম্যান নুরুনবী চৌধুরী খোকন, মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার এটিএম শাহজাহান মানিক প্রমূখ।
বক্তারা প্রান্তিক জনগোষ্ঠির শিক্ষা বিস্তারে বিশেষ ভুমিকা রাখার জন্য মহান মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প ভুরুঙ্গামারী কলেজকে জাতীয় করণের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। পরে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলের অঙ্গীকার করে শপথ নেয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

Comments (0)
Add Comment