কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় কর্তব্যরত এসআই মাসুদ রানা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছে।
নাগেশ্বরী থানার ওসি ও পরিবার সুত্রে জানা যায়, বন্যায় নাগেশ্বরী ডিএম একাডেমী সংলগ্ন একটি ভাড়া বাসায় পানি উঠায় নাগেশ্বরী থানার এসআই মাসুদ রানা (৩৬) দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কয়েকদিনের জন্য অন্যত্র আশ্রয় নেয়।
বন্যার পানি নেমে যাওয়ায় বুধবার দুপুরে তিনি ভাড়া বাসায় ফিরে আসেন এবং ঘর পরিস্কার করতে থাকেন। এসময় আইপিএস সরাতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তার স্ত্রী হালিমা বেগম প্রতিবেশিদের সহযোগিতায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসরত অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আফজালুল রহমান এস আই মাসুদ রানার মৃত্যর সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত এসআই মাসুদ রানার বাড়ী গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ গ্রামে।

Comments (0)
Add Comment