পুলিশ জানায়, গত ১২ ফেব্রুয়ারি রাতে চিলমারী উপজেলার রমনা বাজার এলাকায় বিকাশ এজেন্ট হায়দার আলীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঐ রাতে ডাকাতরা বাড়ির মালিককে বেধে রেখে নগদ টাকা, স্বর্ণালংকার, ৩টি মোবাইল সেট ও একটি বাইসাইকেল নিয়ে যায়। এ ঘটনায় চিলমারী মডেল থানায় ডাকাতির মামলা হয়। পরে মামলার সুত্র ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৩ ডাকাতকে রংপুর থেকে আটক করে ডিবি পুলিশ। পরে তাদের তথ্যমতে ডাকাতির সরঞ্জাম ও মালপত্রসহ ডাকাত সর্দার আমিনুল ইসলামকে চিলমারী থেকে আটক করে।
আটককৃতরা হলেন রংপুর জেলার সদর উপজেলার মেপুরা মধ্যপাড়ার মোঃ রুহুল আমিনে প্রত্র সুজন মিয়া (২০), একই এলাকার রাজা মিয়ার পুত্র রবিউল ইসলাম (২১) ও মোকলেছুর রহমানের পুত্র নুর আলম (২২) এবং চিলমারী উপজেলার আকন্দপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র ডাকাত সর্দার আমিনুল ইসলাম (৫৮)।
কুড়িগ্রামের এএসপি বি-সার্কেল মনিরুজ্জামান জানান, আটককৃত ডাকাতদের তথ্যানুযায়ি ডাকাতির সরঞ্জাম ও ডাকাতি করে নিয়ে যাওয়া কিছু মাল উদ্ধার করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।