কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়

রৌমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জাফর আলী শুক্রবার রাজিবপুর উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিণিধি ও আওয়ামীলীগ নেতা কর্মিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
রজীবপুর সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলী বলেন, জনপ্রতিনিধিরা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি তাদের কাছে কৃতজ্ঞ। রৌমারী ও রাজীবপুর উপজেলার নদী ভাঙ্গন প্রতিরোধে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহে কার্যকারী পদক্ষেপ নেয়া হবে বলে তিনি তার বক্তব্য জানান।
এছাড়া আরো বক্তব্য বাখেন উপজেলা আ,লীগ সভাপতি আব্দুল হাই কমান্ডার,কুড়িগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন,ইউপি চেয়ারম্যান কামরুল আলম বাদল,জেলা পরিষদের ১৫ নং ওয়ার্ড সদস্য আলহাজ্ব আজিম উদ্দিন ,রেণু বেগম ,সাবেক যুবলীগ সভাপতি রফিকুল ইসলাম মুকুল,সদর ইউনিয়ন আ,লীগ সভাপতি গোলাম কিবরিয়া,প্রমুখ।

Comments (0)
Add Comment