কুড়িগ্রাম ফুলবাড়ীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন অতপর..বিয়ে!

ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি:  কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে ২৪ ঘন্টা অনশনের পর অবশেষে দাবী আদায় করেছে প্রেমিকা। আলাপ আলোচনার মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত হওয়ায় উভয় পরিবারের মধ্যে স্বস্তি ফিরে এসেছে । চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার নওদাবশ গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের ক্ষিতিশ চন্দ্রের পুত্র সুমন চন্দ্র(২২)’র সাথে শল্লীধরা গ্রামের নির্মল চন্দ্রের কন্যা ও সাইফুর রহমান মহা-বিদ্যালয়ের ছাত্রী পপি রানী(১৯)’র প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ দিনের প্রেমের এক পর্যায়ে পপিকে বিয়ে করতে অস্বীকার করে প্রেমিক সুমন। তাই বাধ্য হয়ে গত মঙ্গলবার বিয়ের দাবীতে সুমনের বাড়ীতে অবস্থান নেয় পপি রানী। এব্যাপারে ,ইউপি সদস্য মমিনূল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Comments (0)
Add Comment