আজ মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে তিনি কমলাপুর রেলস্টেশন পরিদর্শন শেষে সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এদিন ৮ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছিলো। পুরো স্টেশনজুড়ে ছিলো টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন।
যাত্রীদের অভিযোগ ছিলে লাইনে প্রথমে এসেও তারা চাহিদা অনুযায়ী টিকিট পাচ্ছেন না। পরে মন্ত্রী জানান, স্টেশনে পর্যাপ্ত টিকিট আছে। সমস্যা হবে না। আর ২ সেপ্টেম্বর সম্পূর্ণ নতুন কোচ দিয়ে সিলেট রুটে পারাবত এক্সপ্রেস ও দিনাজপুরে রুটে তিস্তার চলাচল শুরু হবে। আর ৮ সেপ্টেম্বর মোহনগঞ্জ এক্সপ্রেস নামে নতুন আন্তনগর ট্রেন চালু হবে।