গজারিয়ায় ৬০ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পাঠানবাড়ি এলাকায় একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা ও তিনটি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ। এ সময় পিকআপভ্যানসহ চালক রুস্তম মিয়া (২৮) ও রিমন নামে দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
গত কাল সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এগুলো উদ্ধার করা হয়। গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি পিকআপভ্যান আটক করে পুলিশ। পরে তাতে তল্লাশি চালিয়ে ৬০টি প্যাকেটে থাকা ৬০ কেজি গাঁজা ও তিনটি হুইস্কির বোতল উদ্ধার করা হয়। এ সময় মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় দুই যুবককে আটক করা হয়েছে। বর্তমানে তাদের থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Comments (0)
Add Comment